Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Governor CV Ananda Bose:আহত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে রাজ্যপাল

Governor visits the hospital see injured Trinamool workers
Governor visits the hospital see injured Trinamool workers

 

কোচবিহার, ২ জুলাই  : শনিবার রাতে কংগ্রেস ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় কোচবিহারের শীতলদহে। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা যায় ঘটনায় দু’পক্ষের ৭ জন আহত হন। আহতের তালিকায় ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমান। তিনি-সহ আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী ভর্তি রয়েছেন কোচবিহারের শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই রবিবার তাঁদের দেখতে আসেন রাজ্যপাল।

এদিন আহত ব্যক্তিদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন রাজ্যপাল। কথা বলেন হাসপাতালের কর্মী, চিকিৎসকদের সঙ্গেও। এদিন সিতাইতে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে যাওয়ার আগের মুহূর্তে চলে আসেন এই বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, শনিবার উত্তরবঙ্গের নানা প্রান্তে আহত হওয়া বিজেপি কর্মীদের দেখতে গিয়েছেন রাজ্যপাল। ছুটে গিয়েছিলেন কোচবিহারের চকচকির একটি হাসপাতালে। কথা বলেন সিসিএউতে ভর্তি থাকা এক আক্রান্তের সঙ্গে। দিনহাটার নিহত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়া ও সাহেবগঞ্জের টিয়াদহের নিহত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতেও গিয়েছিলেন তিনি। নিহতদের স্বজনহারা পরিবারগুলির সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পরিবারের সদস্যদের।

জানা গেছে, শনিবার রাতে সদলবদলে কংগ্রেস প্রার্থীর বাড়িতে যায় তৃণমূল নেতা মাফুজার রহমান। সেই সময় তাঁদের হাতে অনেক আগ্নেয়াস্ত্র ছিল বলেও খবর। অভিযোগ বাড়িতে ঢুকতেই কংগ্রেস প্রার্থী লতিফা খাতুন বিবি এবং তাঁর স্বামী রফিকুল হক তাঁদের উপর পাল্টা চড়াও হন। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। তাতেই আহত হন মাফুজার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী।

You might also like!