West Bengal

2 years ago

Fire broke out in State Bank: সিঙ্গুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন

Fire  broke out  in State Bank (File Picture)
Fire broke out in State Bank (File Picture)

 

হুগলি, ২১ ডিসেম্বর : বৃহস্পতিবার সিঙ্গুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় বড়সড় বিপত্তি থেকে থেকে রক্ষা মেলে। সিঙ্গুরের বাসুবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিজেরাই নেভাতে হাত লাগান স্থানীয়রা। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের বাসুবাটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। এদিন সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গ্রামবাসীরা বালতি দিয়ে জল ঢালতে শুরু করেন।

ব্যবসায়ী তারক কর্মকারের বাড়ির একতলায় রয়েছে এই ব্যাঙ্ক। দোতলায় থাকেন তারক কর্মকার। তাঁর ছেলে অনির্বাণ কর্মকার বলেন, “সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে কালো ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীদের ডাকি। ব্যাঙ্কের লোককেও খবর দিই। আমরা ও গ্রামবাসীরা জল নিয়ে এসে আগুন নিভিয়েছি। আগুন নেভানোর পর দমকল আসে।’’

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও ব্যাঙ্কে যাওয়ার রাস্তা সরু হওয়ায় বাধা পায় দমকল কর্মীরা। পরে অগ্নিনির্বাপণ যন্ত্র কাঁধে করে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজে হাত লাগান। প্রত্যক্ষদর্শীরা জানান, শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি।

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জয়ন্ত দাস জানান, “আজ সকাল বেলা এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে। গ্ৰামবাসীর ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। সমস্ত ইলেকট্রিক সংযোগ বন্ধ করা হয়। দমকলও আসে। নথিপত্রও কিছু পুড়েছে।

You might also like!