West Bengal

2 years ago

Fire at Tarapith Temple:তারাপীঠ মন্দিরের প্রবেশপথে আগুন, আতঙ্ক এলাকায়

Fire at Tarapith Temple
Fire at Tarapith Temple

 

তারাপীঠ, ২৬ জুন  : তারাপীঠ মন্দিরের মূল ফটকের কাছে আগুন। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আগুন লাগে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকালে মন্দিরে ঢোকার ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। বৈদ্যুতিন তারগুলিতেও আগুন লেগে যায়। এলাকাবাসীরাই দমকলে খবর দেন। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আশপাশে প্রচুর বিদ্যুতের তার থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা।


You might also like!