Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Abhishek Banerjee:নিয়োগ মামলার তদন্তে সোমবার অভিষেককে ফের ডাকল ইডি

ED called Abhishek again on Monday to investigate the recruitment case
ED called Abhishek again on Monday to investigate the recruitment case

 

কলকাতা, ৪ অক্টোবর  : নিয়োগ মামলার তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

এর আগে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছিল ইডি। ইডির ডাকে মঙ্গলবার যে তিনি হাজির হবেন না, আগেই তার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

১০০ দিনের কাজে ‘বঞ্চিত’দের নিয়ে দিল্লিতে গিয়েছে তৃণমূল। অভিষেকের নেতৃত্বেই সোম এবং মঙ্গলবার সেখানে চলেছে দু’দিনের কর্মসূচি।

পূর্বনির্ধারিত কর্মসূচির কথা জেনেও ইডি ওই দিনেই অভিষেককে হাজিরা দিতে বলেছিল। হাজিরা এড়াতে চেয়ে মঙ্গলবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। উল্লেখ্য, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ডাকা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও।

You might also like!