Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Coochbehar:কোচবিহারের ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে, মৃত্যু একজনের

Dumper and bike collide in Cooch Behar, one dead
Dumper and bike collide in Cooch Behar, one dead

 

কোচবিহার, ২৪ ডিসেম্বর : কোচবিহার জেলায় ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাবুরহাটের মরাতোর্ষা ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি কোচবিহারের দিক থেকে খাপাইডাঙ্গার উদ্দেশ্যে বাইকে যাচ্ছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

যার জেরে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক পলাতক। পুলিশ জানিয়েছে, চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…