West Bengal

2 years ago

Justice Abhijit Gangopadhyay :ক্লাবঘর ভাঙার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Justice Abhijit Gangopadhyay
Justice Abhijit Gangopadhyay

 

কলকাতা, ২৮ নভেম্বর  : গত ২৩ নভেম্বর খড়দহের একটি ক্লাবঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্লাবটি বেআইনি জমির উপর নির্মিত বলে মামলা হয়েছিল হাই কোর্টে। ওই নির্দেশে স্থগিতাদেশ দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

পাল্টা ক্লাবের সদস্যরা জানিয়েছিলেন, দানের জমির উপর ওই ক্লাবঘরটি তৈরি করা হয়েছে। যদিও বিচারপতি সেই দানের প্রমাণপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি ক্লাবের সদস্যরা। এর পরেই ওই ক্লাবঘর ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এ ব্যাপারে রহড়া থানাকে উদ্যোগী হতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন জানিয়ে দেয়, আপাতত ওই ক্লাবঘর ভাঙা যাবে না। ওই স্থান আগে পরিদর্শন করবে পুরসভা। তার পর সিদ্ধান্ত হবে নির্মাণটি বেআইনি কি না, সে বিষয়ে।


You might also like!