Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Madhyamik 2024: বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে বিপত্তি! পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরীক্ষার্থীর দাদার

Disruption in delivering the sister to the examination center
Disruption in delivering the sister to the examination center

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে দুর্ঘটনার শিকার মাধ্যমিক পরীক্ষার্থীর দাদা। বোনকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু তাঁর। দুর্ঘটনায় জখম হয়েছে পরীক্ষার্থীর দিদি। দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামের কাছে বলগোনা গুসকরা সড়কপথে।

মৃতের নাম অরিজিৎ ঘোষ(২১)। তাঁর বাড়ি ভাতারের বেরোয়া গ্রামে। যুবকের ছোট বোন স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষাকেন্দ্র। শুক্রবার সকালে অন্যান্য কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটি মারুতি গাড়িতে চড়ে স্মৃতি পরীক্ষা দিতে যাচ্ছিল। ওই মারুতির কিছুটা পিছনেই বাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। তাঁর বাইকে ছিল স্মৃতির দিদি রিক্তা ঘোষ।

এদিন সকাল থেকে জেলায় জেলায় কুয়াশার দাপট। এক হাত দূরের কিছু দেখাও কার্যত সমস্যার বিভিন্ন এলাকার। যার জেরে দুর্ঘটনার কবলে পড়েন অরিজিৎ। বাইকে স্কুলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক আসা একটি গাড়ি বাইকে ধাক্কা দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের। রিক্তা গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে বর্ধমানে চিকিৎসায় পাঠানো হয়েছে। তবে পরীক্ষার্থী স্মৃতিকে এই দুর্ঘটনার বিষয়ে কিছু না জানিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে।

You might also like!