Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Dilip Ghosh: সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার : দিলীপ ঘোষ

Dilip Ghosh  (File picture)
Dilip Ghosh (File picture)

 

খড়গপুর, ৭ জানুয়ারি : সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার। উদ্বেগ প্রকাশ করে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রের সময় সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, "বাংলার অবস্থা ভীষণ খারাপ। রাজ্যের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে। এই সরকার যা করছে, তার জন্য মানুষ শাস্তি দেবে। কেন্দ্রীয় সরকার পরামর্শ দেওয়ার কাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সাহায্যের প্রস্তাব করছে...আমরা দেখতে পাচ্ছি, বাংলা এবং বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি দেশের নিরাপত্তার জন্য ভালো নয়।"

প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি-র আধিকারিকদের ওপর হামলার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "তিনি এমনভাবে কথা বলছেন যেন এমন ঘটনা এই প্রথম ঘটছে। সন্দেশখালির ঘটনা দেশের জন্য চিন্তার। দেশের সীমানা নিরাপদ না থাকলে, সেখানে অসামাজিক গোষ্ঠী শাসন করে এবং সেখানে আইনশৃঙ্খলা না থাকলে তা উদ্বেগের বিষয়। রাজ্যে তাদের সরকার, তাদেরই ব্যবস্থা নিতে হবে। তাদের নিজেদের নেতারাই এটা করছে।”

এদিকে, ব্রিগেডে বামেদের সমাবেশ প্রসঙ্গে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, বামেদের ব্রিগেড সমাবেশ বিধানসভার আগে করেছিলেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা। গতবারে আইএসএফ- কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন।

You might also like!