Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Birth Certificate: সংশোধনাগারেই প্রসব! মিলল জন্মের শংসাপত্র

Mother inside of a prison (Symbolic Picture)
Mother inside of a prison (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুকন্যার জন্ম হয়েছিল সংশোধনাগারে। আর সেই কারণেই শিশুকন্যার বার্থ সার্টিফিকেট তৈরি করতে নানান সমস্যার সম্মুখীন হন শিশুর জন্মদাত্রী মা। তবে এই সমস্যার সুরাহা মিলল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে। মঙ্গলবার, শিশুকন্যার জন্মদিনেই মিলল জন্মের শংসাপত্র।

স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুসারে, হাসপাতালে জন্ম নেওয়া শিশুর বার্থ সার্টিফিকেটের জন্য মায়ের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড প্রয়োজন। ওটিপির জন্য দরকার একটি মোবাইল নম্বর। কিন্তু মহিলা জেলবন্দি থাকায় তাঁর কাছে কোনও ডকুমেন্ট বা মোবাইল ছিল না। ফলে বাচ্চার জন্ম সার্টিফিকেট তৈরি করতে সমস্যায় পড়েন মহিলা। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিবকে সমস্যার কথা জানালে বিচারক সুক্তি সরকার প্যারা লিগ্যাল ভলান্টিয়ারের মাধ্যমে জেলবন্দি মহিলার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলেন। সমস্ত কাগজপত্র সংগ্রহ করার পরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সুপারকে ওই কন্যাসন্তানের জন্ম সার্টিফিকেট তৈরির নির্দেশ দেন বিচারক।

You might also like!