Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Alipurduar Co Operative Scam:সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে সিবিআই, তিন জায়গায় চলছে অভিযান

Alipurduar Co Operative Scam
Alipurduar Co Operative Scam

 

আলিপুরদুয়ার, ৭ অক্টোবর : সমবায় দুর্নীতির অভিযোগের তদন্তে শনিবার সকালে আলিপুরদুয়ারে অভিযান চালাচ্ছে সিবিআই। মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েই ৫০ কোটি টাকার দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। আলিপুরদুয়ারে একযোগে তিন জায়গায় হানা দিয়েছে সিবিআই। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছে ৩ সদস্যের সিবিআই টিম।

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির প্রায় ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় শহরজুড়ে অভিযানে নেমেছে সিবিআই। শনিবার সমবায়ের ম্যানেজার তৃপ্তিকনা চৌধুরী-সহ শহরের সূর্য নগর এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান চলছে। সিবিআইয়ের আধিকারিকরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন। সমবায়ের কর্মী আধিকারিকদের বাড়িতে গিয়ে তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআইয়ের কর্তারা। তদন্তকারী দলে মহিলা সদস্যরাও রয়েছেন। এদিন সকাল ৬টা নাগাদ তদন্তকারীরা ডিআরএম অফিস সংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে একাধিক দলে বিভক্ত হয়ে তাঁরা এদিন মূলত সমবায়ের সঙ্গে যুক্ত কর্মীদের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এই মামলায় সিবিআই আধিকারিকরা প্রতারিতদের সঙ্গেও কথা বলেছেন।

You might also like!