West Bengal

2 years ago

West Bengal Recruitment Case: ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি, টাকা গোনার যন্ত্র নিয়ে হাজির সিবিআই

Zafikul Islam  (File [picture)
Zafikul Islam (File [picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিতে তুঙ্গে সি বি আই!শুধু মাত্র দেবরাজ কিংবা বাপ্পাদিত্য নয়,   নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার শহরের চার থেকে পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।মুর্শিদাবাদের ডোমকল ও বড়ঞায় হানা দেয় সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে পৌঁছায় সিবিআই। 

জাফিকুল  প্রাক্তন ডোমকল পৌরসভার চেয়ারম্যান। বেশ কয়েকটি কলেজ রয়েছে জাফিকুল ইসলামের । বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ রয়েছে তাঁর নামে। 

তল্লাশি চালিয়ে দুপুর নাগাদ , বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা রয়েছে তা জানার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। সেই যন্ত্র দিয়ে টাকা গুনে দেখা হবে। এত পরিমাণ নগদ টাকা কেন বিধায়কের বাড়িতে রাখা ছিল তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বিধায়ক জাফিকুল।

প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন চলার কারণে বর্তমানে কলকাতায় রয়েছেন জাফিকুল। বৃহস্পতিবার সাতসকালে ডোমকলের বিধায়কের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়। তার পর বাড়ির সদস্যের সঙ্গে কথা বলে ভিতরে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারীরা। শুরু হয় তল্লাশি। তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পর দেখা যায়, সিবিআইয়ের কয়েক জন আধিকারিক জাফিকুলের গ্যারাজের পিছন দিকে দু’টি ব্যাগ উদ্ধার করেছেন। তাতে ভরা রয়েছে নথি। সেই নথি আলাদা আলাদা করে খুঁটিয়ে পরীক্ষা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। দুপুরের পর জানা যায়, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বিধায়কের বাড়ি থেকে। সূত্রের খবর, জাফিকুলের বাড়ির শৌচাগারের লফ্‌ট এবং শোয়ার ঘরের বাঙ্ক থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে টাকা গোনার যন্ত্র ঢুকতে দেখে স্থানীয়দের একাংশের অনুমান, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বাড়ির ভিতর থেকে।

You might also like!