West Bengal

2 years ago

Howrah Local Train : ফের লোকাল ট্রেন ভোগান্তি! হাওড়ার কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন

Again local train suffering! Local train derailed near Howrah
Again local train suffering! Local train derailed near Howrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধের সকালে ফের ভোগান্তির মুখে পড়তে হল যাত্রীদেরকে। হাওড়া টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হল এক লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ। রেল সুত্র মারফত খবর, ট্রাক বদলানোর সময় বাঁধে বিপত্তি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তবে ঘটনার জেরে কারোর আহত হওয়ার খবর মেলেনি। ঘটনায় ব্যাহত হয়েছে হাওড়া- খড়গপুর শাখায় ট্রেন চলাচল। 

রেল ও স্থানীয় সুত্র মারফত জানা গিয়েছে, বাগনান থেকে হাওড়াগামী লোকাল স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনে মৃদু ঝাঁকুনি হয়। ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছন। এখন মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে।

You might also like!