Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

SANDESHKHALI: শিবু হাজরা গ্রেফতারের পরে সন্দেশখালি জুড়ে খুশির হাওয়া মহিলাদের মধ্যে, চলছে মিষ্টি বিতরণ

SANDESHKHALI (File Picture)
SANDESHKHALI (File Picture)

 

উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি: শিবু গ্রেফতার হওয়ার খবর গ্রামের চাউর হতেই খুশির হাওয়া সন্দেশখালি বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে মিষ্টি বিলি, কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানো আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস। শনিবার সন্ধ্যায় ন‍্যাজাট থানা এলাকা থেকে সন্দেশখালি ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয। কিন্তু শিবপ্রসাদ গ্রেফতার হওয়ার পরেই খুশির হাওয়া বইছে সন্দেশখালি জুড়ে।

সন্দেশখালির খুলনা, শিতুলিয়া, পাত্রপাড়া ও জেলিয়াখালি সহ একাধিক গ্রামে খুশির হাওয়া। মহিলারা যে যার মত রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন। একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি। আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন। তবে তারা এটাও দাবি করেছেন শুধুমাত্র শিবু হাজরা নয় শেখ শাহাজানকেও গ্রেফতার করতে হবে। তবেই শান্তি ফিরবে সন্দেশখালিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবপ্রসাদকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তারা। অন্যদিকে শনিবার আদালতে পেশ করা হলে ঘটনায় ধৃত উত্তম সর্দারকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত । মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা চক্রান্ত করছে।

You might also like!