Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Alipurduar Youth Hacked To Death:ডিমডিমা নদী থেকে বালি বজরি তোলা নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক যুবক

Alipurduar Youth Hacked To Death
Alipurduar Youth Hacked To Death

 

বীরপাড়া, ১৬ জুলাই : ডিমডিমা নদী থেকে বালি বজরি তোলা নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক যুবক। শনিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর থেকে রবিবার সকালে গোটা এলাকা থমথমে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুন্না তিরকি(৩৫)। বিবাদের জেরে আহত হয়েছেন তাঁর ভাই মুরাদ তিরকিও। দু’জনকেই রাতে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুন্নাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা স্থানান্তরিত করার নির্দেশ দেওয়ার পরই তাঁর মৃত্যু হয়। বর্তমানে মুরাদ বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই যুবককে গতকাল রাত ন’টা নাগাদ ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


You might also like!