Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Video

1 year ago

Farmers Protest | ফসলের দাম না পেয়ে রাস্তায় পটল-শসা ছুঁড়ে বিক্ষোভ হরিহরপাড়ায়

 

ফসলের দাম নেই। তাই হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কে পটল-শশা-লাফা ছড়িয়ে দিয়ে ক্ষোভ চাষিদের। মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিঞার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা। বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলো প্রতি ২ টাকা, লাফা ২ টাকা, শসা ৩ টাকা — এতটাই কম দাম যে খরচই উঠছে না। তারও উপরে অনেক ব্যবসায়ী পটল কিনতেই চাইছেন না। এই পরিস্থিতিতে হরিহরপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকার একাধিক কৃষকেরা মিঞার বাগান হাটে ও হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কের উপর পটল-শশা ছুঁড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়লেন। তাঁদের দাবি, অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার। সেটা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

You might also like!