Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Earthen Clay Water Bottle | পড়েছে গরম বিক্রি হচ্ছে মাটির বোতল, দীর্ঘ সময় ঠান্ডা থাকে জল

 

জৈষ্ঠ্য মাস পড়েছে, গরমে হাঁসফাঁস অবস্থা। যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবুও গরমের দাপট ভালোই রয়েছে। দিনের বেলা বাইরে বেরোলেই গলা শুকিয়ে যাচ্ছে, সেই কারণে জল বিশেষ করে ঠান্ডা জল শরবত ,জুস এগুলি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সব সময় ব্যাগে জলের বোতল রাখতেই হচ্ছে। তবে অনেকেরই ফ্রিজের জল খেলে সমস্যা হয়। ঠান্ডা লাগার একটা ভয় থাকে। তবে মাটির বোতলের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকে না। জল ও ঠান্ডা থাকে আবার ঠান্ডা লাগার ভয়ও থাকে না। দামটা হাতের গণ্ডির মধ্যে। পালপাড়ায় অঞ্জলি পালের দোকানে বিক্রি হচ্ছে মাটির বোতল। গত বছর ও গরমের সময় ভালই বিক্রি হয়েছিল এই মাটির বোতল। এবছর গরম পড়তে চাহিদা বেড়েছে মাটির বোতলের এই বিষয়ে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো জানান ভালই বিক্রি হচ্ছে মাটির বোতল, সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই বোতলের জল খেলে ঠান্ডা লাগার কোন ভয় থাকেনা আর খেতেও ভালো লাগে। ৩০ মিনিট জল বোতলের মধ্যে রাখলেই ঠান্ডা হয়ে যায়। ১৫০ টাকা প্রতি পিস। শুধু আশে পাশে থেকে নয় দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এই মাটির বোতল কিনতে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…