Breaking News
 
Indranil Sen Case: গ্রেপ্তারির পর আগাম জামিনের আবেদন কেন? ইন্দ্রনীলকে প্রশ্ন সুপ্রিম কোর্টের BJP MP Manoj Tiwari: দূষণ বিতর্কের মাঝেই যমুনায় ডুব বিজেপি সাংসদের, নদীর জল পান করে দিলেন স্বচ্ছতার বার্তা INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু

 

shampoo:শ্যাম্পু করার সঠিক নিয়ম জানেন তো?

Do you know the correct rules for shampooing?
Do you know the correct rules for shampooing?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে মাথা ঘেমে সেখানে ধুলা–ময়লা আটকে চুল ময়লা হয় রোজই। স্বাভাবিকভাবে এ সময় শ্যাম্পুর প্রয়োজনও বেশি। তবে সঠিক নিয়মে শ্যাম্পু না করলে হিতে–বিপরীত হতে পারে। জেনে নেওয়া যাক, সঠিকভাবে শ্যাম্পু করার নিয়মকানুন—

কীভাবে শ্যাম্পু করবেন?  

১. প্রথমেই চুলের ধরন বুঝে শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই করতে হবে। আপনার চুল শুষ্ক, তেলতেলে কিংবা মিশ্র ধরনের কী না তা বুঝে নিয়ে শ্যাম্পু ও কন্ডিশনার বাছাই করুন।

২. শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন।

৩. এরপর পুরো চুল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে।

৪. একটি বাটিতে শ্যাম্পুর সঙ্গে অল্প পানি মিশিয়ে এর ঘনত্ব কমিয়ে নিতে হবে যেন তা চুলের গোড়ায় সহজে পৌঁছাতে পারে।

৫. এরপর দ্বিতীয় দফায় শ্যাম্পু করতে হবে। এবার আর ম্যাসাজ নয়। কারণ, ম্যাসাজের ফলে চুলের গোড়া থেকে সিবাম নামের একধরনের তেল নির্গত হয়, এটি থাকলে আর শ্যাম্পু করে লাভ নেই। তাই চুল শ্যাম্পু করতে হয় দুইবার।

৬. পানি দিয়ে ফেনা ধুয়ে ফেলার পর এবার কন্ডিশনার ব্যবহারের পালা। চুলের আগায় কন্ডিশনার লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মোটা তোয়ালে জড়িয়ে প্রথমে চুলের পানি নিংড়ে নিতে হবে। এরপর ঠান্ডা বাতাস বের হয় এমন হেয়ার ড্রায়ার বা ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন।

যা ভুলগুলো ভুলেও নয় 


১. শ্যাম্পু করার আগে অনেকেই চুলে তেল দেন, এতে সমস্যা না থাকলেও ময়লা চুলে তেল দেওয়া যাবে না।

২. চুল ভালো মতো না ভিজিয়ে সরাসরি শ্যাম্পু দেওয়া যাবে না।

৩. জোরে জোরে ঘষে ময়লা পরিষ্কারের চেষ্টা করা ঠিক পদ্ধতি নয়।

৪. কন্ডিশনার গোড়ায় নয়, শুধু আগায় ব্যবহার করতে হবে। এর কাজ চুলকে নরম করা। গোড়ায় এটি লাগালে চুলের গোড়া নরম হয়ে পড়ে যাবে।

৫. চুল ধোয়া শেষে তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষে মোছা উচিত না।

৬. চুলের পানি শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়া ঠিক নয়।

ভেজা চু

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…