Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Forecast : ফের ঊর্ধ্বমুখী তিলোত্তমার তাপমাত্রা; আগামী ২৪ ঘন্টায় আরও বাড়তে পারে, থাকবে কুয়াশাও

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : কলকাতায় আরও কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ। রবিবারের তুলনায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম থাকলেও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২-৩ দিন এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সে ক্ষেত্রে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই তাপমাত্রা সামান্য বাড়বে। দু’দিন ধরে সকালের দিকে কুয়াশা এবং মেঘলা ভাব থাকবে। আগামী ২-৩ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবারও ভোরের দিকে হালকা শীতের আমেজ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা উধাও হয়ে গিয়েছে।


You might also like!