Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather forecast: বৃষ্টিতে ভিজল মহানগরী, ঝেঁপে বর্ষণ দক্ষিণবঙ্গজুড়ে, মনোরম আবহাওয়ায় স্বস্তি

Weather Forecast (Symbolic Picture)
Weather Forecast (Symbolic Picture)

 

কলকাতা, ২৯ জুলাই : সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই মতো শনিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ আশেপাশের জেলা। শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা, হাওড়া ও হুগলিতেও। কয়েকটি জেলায় আবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও।

শনিবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি। মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি নামে, মনোরম আবহাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে, মহানগরীর তাপমাত্রা এখনও খুব বেশি নামেনি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

You might also like!