kolkata

2 years ago

Vijay Hazare Trophy:বিজয় হাজারে ট্রফি : কোয়াটার ফাইনালে আজ হরিয়ানার সামনে বাংলা

Vijay Hazare Trophy
Vijay Hazare Trophy

 

কলকাতা, ১১ ডিসেম্বর : আজ বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল। বাংলা মুখোমুখি হরিয়ানার। রাজকোটে এই ম্যাচ খেলতে নামবে দুই দল, লক্ষ্য সেমিফাইনাল। হরিয়ানা দল যথেষ্ট শক্তিশালী। কারণ এই দলে আছে যুজবেন্দ্র চহাল, হর্ষল পটেলের মতো ভারতীয় দলের ক্রিকেটাররা। যুজবেন্দ্র চহাল এ বারের বিজয় হাজারেতে ৭ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। হর্ষল পটেলও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে নজর কেড়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন । তিনিও এখন ভারতীয় দলের ফেরার জন্য আবার লড়ছেন। এই দুই বোলার বাংলাকে বিপদে ফেলতে পারেন। সেই সঙ্গে ব্যাটিংয়ে হরিয়ানা দলে হিমাংশু রানা, নিশান্ত সান্ধুর মতো প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন।

আর লক্ষ্মীরতন শুক্লার বাংলা ভরসা রাখছে তাদের দলগত শক্তির উপর। দলে মুকেশ কুমার, আকাশ দীপরা নেই, বোলিং আক্রমনে তাদের অভাব দারুণভাবে পূরণ করছেন মোহাম্মদ সামির ভাই মহম্মদ কইফ এবং সুমন দাসের মতো তরুণ পেসারেরাl তাদের পারফরমেন্সএ খুশি কোচ লক্ষ্মীরতন। ব্যাটিংয়ে অভিমন্যু ঈশ্বরন এর অনুপস্থিতে সেই অভাব ঢেকে দিচ্ছেন অভিষেক পোড়েল, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার, গত ম্যাচে শতরান করা অধিনায়ক সুদীপ ঘরামিরা। কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, “দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার। এরা প্রতিদিনই অসাধারণ ক্রিকেট খেলে দলকে জয় এনে দিচ্ছেন। আজ কোয়ার্টার ফাইনালেও বাংলার প্রতিভাবানরা নিজেদের মেলে ধরবেন, আমার বিশ্বাস।"


You might also like!