Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Sukanta Majumdar: “দায়ীদের কঠোরতম পরিণতি ভোগ করতে হবে”, কড়া প্রতিক্রিয়া সুকান্তর

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ২৩ এপ্রিল : “এই কাপুরুষোচিত ও নিন্দনীয় কাজের জন্য দায়ীদের কঠোরতম পরিণতি ভোগ করতে হবে। কোনও দায়মুক্তি থাকবে না।” মঙ্গলবার রাতেই কাশ্মীরকান্ডে এই প্রতিক্রিয়া দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি এক্সবার্তায় লিখেছেন, “কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর নৃশংস ও অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। ভারত সরকার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অটল অঙ্গীকার দৃঢ় এবং কেবল আরও শক্তিশালী হবে। এই ধরনের সহিংসতা ও ঘৃণার কাজ কখনও তাদের ঘৃণ্য উদ্দেশ্য অর্জনে সফল হবে না।”

You might also like!