Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Tension over patient death Sagar DuttA:রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা সাগর দত্তে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

Tension over patient death Sagar DuttA, junior doctors strike
Tension over patient death Sagar DuttA, junior doctors strike

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হয় বলেও অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (ডব্লিউবিজেডিএফ) প্রতিনিধিরা। হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে শুক্রবার রাত থেকে সাগর দত্তে শুরু হয়েছে কর্মবিরতি। সেখানকার জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

সাগর দত্ত হাসপাতালে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চার তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায়। ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডে। রাত থেকেই কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।

You might also like!