Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Sukant Majumdar : গঙ্গা আরতি মামলায় জামিন সুকান্ত মজুমদারের

Sukant Majumder
Sukant Majumder

 

কলকাতা, ৩০ জানুয়ারি  : গঙ্গা আরতি মামলায় জামিন পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ১০ জানুয়ারি জাজেস ঘাটে বিনা অনুমতিতে গঙ্গা আরতি করেন সুকান্ত মজুমদার। যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার সহ ৮১ জন বিজেপি নেতা কর্মী। ঘটনার দিন থানা থেকে জামিন নেন তাঁরা। এবার জামিনের শর্ত অনুসারে, বিচার ভবন থেকে নিয়ম মেনে আবেদন করে জামিন পেলেন মোট ৪৪ জন।

জামিন পাওয়ার পরই সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের কী অবস্থা দেখুন। গঙ্গা আরতি করতে গেলেও তার জন্য মামলা হচ্ছে। আমি গঙ্গা আরতি করেছি বলে আমার নামে মামলা করা হয়েছে। আজ সেই মামলার জামিন হল। আমার সঙ্গে আরও কয়েকজন কর্মীরও জামিন হল। এখনও ২৩ জনের জামিন হয়নি। আগামীদিনে হবে। আমরা দেখেছি ঔরঙ্গজেবও এক সময় এরকম করত। তবে আমরা লড়াই করতে জানি। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি ১৪৩, ২৮৩,১৮৮ ধারায় মামলা করা হয়েছিল সুকান্ত-সহ বাকি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সেই মামলায় জামিন পেলেন তাঁরা।


You might also like!