Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Mamata banerjee : আমজনতাকে পরিষেবা পৌঁছে দিতে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচি রাজ্য সরকারের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : রাজ্যের সাধারণ, গরিব, মধ্যবিত্ত মানুষের কাছে নানা সরকারি পরিষেবা পৌঁছে দিতে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের ২৯৪ টি বিধানসভার শহর ও গ্রামীণ এলাকায় একযোগে এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাওড়ার পাঁচলা থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

বুধবার রাজ্যপালের ভাষন দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলেও, বৃহস্পতিবার বিধানসভায় কোনও অধিবেশন রাখা হয় নি। সরকারিভাবে এর কোনও ব্যাখ্যা না দেওয়া হলেও, বিধানসভা সূত্রের মতে, ৯ ফেব্রুয়ারি সরকারি এই বিশেষ কর্মসূচিতে যাতে দলের সব বিধায়ক উপস্থিত থাকতে পারেন, তার জন্য ওই দিন বিধানসভায় কোনও অধিবেশন রাখা হয়নি।

২০২৪-এর লোকসভা ভোটের আগে রাজ্যের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে শাসক দলের পাহাড় প্রমাণ দূর্নীতি, অন্যদিকে, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার মতো নানা কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের টালবাহানায় প্রান্তিক মানুষ ক্ষুব্ধ। দুয়ারে সরকার কিম্বা দিদির দূত রুপায়ণ করতে গিয়ে হাড়ে হাড়ে তা টের পেয়েছে রাজ্যের শাসক দল।

You might also like!