Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast:ফের গরম বাড়বে দক্ষিণবঙ্গে, আপাতত হেরফের নয় তাপমাত্রায়

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২০ এপ্রিল : সোমবারের পর থেকে ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া আর থাকছে না। ফলে, দক্ষিণবঙ্গে আবারও বাড়বে তাপমাত্রা। তবে, আগামী দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তার পরের দু’দিনে আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দু’-একটি জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সোমবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে দক্ষিণের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবারের পর থেকেই একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

You might also like!