Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Smriti Irani : কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে রাজ্যের অভিযোগ খারিজ করলেন স্মৃতি

Smriti Irani
Smriti Irani

 

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে রাজ্যের অভিযোগ খারিজ করলেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পাল্টা স্মৃতি ইরানির দাবি, টাকা দেওয়া হলেও সে টাকা খরচই করে না রাজ্য।


কেন্দ্রীয় বাজেট নিয়ে শনিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ইরানি। সেখানেই স্মৃতি ইরানি জানান, নারী ও শিশু কল্যাণে কেন্দ্রের বরাদ্দ টাকা অব্যবহৃত। তা খরচই করেনি রাজ্য। স্মৃতি ইরানি বলেন, “পশ্চিমবাংলায় আমার মন্ত্রকেরই ২৬ হাজার লাখ টাকা পড়ে আছে। মহিলা ও বাচ্চাদের জন্য মোদী সরকার যে টাকা পাঠাচ্ছে, তা কেন বাংলার সরকার খরচ করছে না তার জবাব তাদের দিতে হবে।”


স্মৃতি ইরানি বলেন, “প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের টাকা এ রাজ্যের সরকার নিজেদের প্রকল্পে খরচ করছিল। আমরা লিখিতভাবে জানতে চাই, কেন প্রকল্পের আইন ভাঙা হচ্ছে। ২০২২ সালে এ রাজ্যের সরকার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে যে নিয়ম মেনেই চালাবে।” স্মৃতি ইরানি এদিন জানান, রেলের খাতেও কেন্দ্র শুধু বাংলার জন্য ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ১১ হাজার ৯০০ কোটি টাকা। একইসঙ্গে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্প, আইসিডিএসের বিষয়েও রাজ্যকে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, তৃণমূল নেতারা কিছু বলার আগে একটু নিজেদের কাগজটা পরীক্ষা করে দেখে নিক।

You might also like!