Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Firhad Hakim on Shubhendu Adhikari:'আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব', শুভেন্দুকে পাল্টা ফিরহাদ

Firhad Hakim (File Picture)
Firhad Hakim (File Picture)

 

কলকাতা, ৪ জুন: বালেশ্বরের দুর্ঘটনাস্থলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করায় পাল্টা সরব হল তৃণমূল। ফিরহাদ হাকিমের সাফ জবাব, ”আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসা করাতে যাব। হয় ভারতীয় রেল ঠিক করুক, নইলে পদত্যাগ করুক রেলমন্ত্রী।”

রবিবার বালেশ্বরে গিয়ে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় ভাল স্বাস্থ্য পরিষেবা নেই বলেই বাধ্য হয়ে এত মানুষ দক্ষিণের রাজ্যে যান চিকিৎসা করাতে। আর সেই কারণে মৃত্যুর মুখে পড়তে হল তাঁদের। তাঁর এহেন ভূমিকায় ক্ষুব্ধ শাসকদল। মুখ্যমন্ত্রী এ বিষয়ে শুভেন্দুকে এড়িয়ে গিয়ে বলেন, ”চুনোপুঁটিদের কথার কোনও জবাব দেব না।” রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাফ কথা, ”ওরা ভারতকে ভাগ করতে চায়! আমার দেশ, যেখানে ইচ্ছে চিকিৎসার জন্য যাব। হয় ভারতীয় রেল ব্যবস্থা ঠিক করুক, নইলে রেলমন্ত্রী পদত্যাগ করুক।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…