Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Manik Bhattacharya: প্রাথমিকের ৩২৫ জনের রেজাল্ট দেখানো হোক, আদালতে ইডির কাছে দাবি মানিকের

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিয়োগ দুর্নীতির অভিযোগে জেলের সাজা খাটছেন।  তাঁর মামলার শুনানি ছিল। আদালতে মানিক দাবি করেছেন, ইডি কোনও তদন্ত করেনি। ৩২৫ জন ফেল করার ছাত্রের চাকরি পাওয়া নিয়ে অভিযোগ। তাঁরা আদৌ ফেল করেছিলেন কিনা, তা জানাতে পারেনি ইডি। সেই প্রার্থীদের রেজাল্টও দেখতে চেয়েছেন মানিক।

ইডির দাবি, ৩২৫ জন প্রাথমিক চাকরিপ্রার্থী ফেল করার পরেও চাকরি পেয়েছেন। অভিযোগ, তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়েছেন মানিক ভট্টাচার্য। ১০ পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। শনিবার আদালতে মানিক জানিয়েছেন, "ইডি বলেছে, ১৬,৫০০ জনের প্যানেলের সঙ্গে ওই তালিকা তারা মিলিয়ে দেখেছে। তা হলে ৩২৫ জনের রেজাল্ট দেখানো হোক।"

এই পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবীর সওয়াল, ইডি শুধু আর্থিক দুর্নীতির তদন্ত করছে। এই মামলায় ধৃত তাপস মণ্ডলের বয়ান থেকে একাধিক তথ্য উঠে এসেছে। সাত কোটি টাকারও হদিসও পাওয়া গিয়েছে।

You might also like!