Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Mamata Banerjee : অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার জন্য নতুন কোর কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee -  Anubrata Mondal
Mamata Banerjee - Anubrata Mondal

 

বোলপুর, ৩০ জানুয়ারি : অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার জন্য নতুন কোর কমিটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৪ জন থেকে বাড়িয়ে ৭ জনের কোর কমিটি তৈরি করা হল বীরভূমে ৷ নতুন কোর কমিটিতে এলেন সাংসদ শতাব্দী রায়, অসিত মাল ও নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ ৷ এদিন বৈঠকে সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, জেলা সভাপতি পদে বহাল থাকলেন অনুব্রত মণ্ডল।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তারপরেই লোকসভা নির্বাচন৷ কিন্তু, এখনও গোরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাই দুই নির্বাচনে দলের ফল ভালো করতে এদিন বীরভূম সফরে এসেই সাংসদ-বিধায়ক, ব্লক সভাপতি, পৌরসভার চেয়ারম্যান সহ ৭০ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এরপরই এদিন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয় বলে সূত্রের খবর। আগে ছিলেন চারজন, এবার সেই সংখ্যাটা বেড়ে হল সাতজন। এর আগে এই কোর কমিটিতে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী , লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এবার কমিটিতে যুক্ত হলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। নাম রয়েছে নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখেরও।

এদিন বীরভূমে সাংগঠনিক বৈঠকে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা বীরভূম তৃণমূলের পরিদর্শক ফিরহাদ হাকিম। তিনি জানান, এই কোর কমিটিই নির্বাচনে কাজ করবে। একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী একটা ‘গেট টুগেদার’ চেয়েছিলেন, সেইমতোই সকলের সঙ্গে দেখা করলেন। ফিরহাদ আশাবাদী, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণই হবে। বীরভূমে সব আসন তৃণমূলই জিতবে।



You might also like!