Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

kolkata

2 years ago

Last journey of buddhadeb : শেষযাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য; চোখের জলে বিদায়, শামিল বাম নেতৃত্বও

Buddhadev Bhattacharya (symbolic picture)
Buddhadev Bhattacharya (symbolic picture)

 

কলকাতা, ৯ আগস্ট : শেষযাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেবের দেহ বার করা হয়। তার পরে শেষযাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশে। বুদ্ধদেবকে শেষ দেখা দেখতে পিস ওয়ার্ল্ডের বাইরে ভিড় জমান বাম কর্মী-সমর্থকেরা। ফুল দিয়ে সাজানো হয় শববাহী গাড়ি। বুদ্ধদেবের শেষযাত্রায় শামিল বাম নেতৃত্বও। শুক্রবার সকালেই পিস ওয়ার্ল্ডের বাইরে পৌঁছে যান রবীন দেব, সুজন চক্রবর্তী-সহ অন্য বাম নেতারা। শেষযাত্রাতেও শামিল হয়েছেন তাঁরা।

শেষযাত্রায় বুদ্ধদেবের চোখে সেই কালো ফ্রেমের চশমা। লাল গোলাপের মালায় ঢাকা পড়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। রয়েছে রজনীগন্ধাও। শেষযাত্রায় সেই সাদা অ্যাম্বাসাডরও, বুদ্ধদেবের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে ছিল সেই সাদা অ্যাম্বাসাডর। মহাকরণ কিংবা আলিমুদ্দিন স্ট্রিটে দলের দফতর— হালফ্যাশনের কোনও গাড়ি নয়, সাদা অ্যাম্বাসাডরের সওয়ারি হতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব। বুদ্ধদেবের শেষযাত্রায় তাঁর শববাহী শকটের সঙ্গে ছিল তাঁর ব্যবহৃত সেই অ্যাম্বাসাডর গাড়িও।

You might also like!