Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Abhijit Ganguly : মানিক সম্পর্কে বেশ কিছু তথ্য তিনি নিজেও জানেন, দাবি বিচারপতির

Abhijit Ganguly
Abhijit Ganguly

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি  : ‘‘মানিক ভট্টাচার্য এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, এটা লজ্জার বিষয়। অর্থাৎ, তিনি ফিরে এসে আবার এ সব শুরু করবেন। রাজ্যটা কি এ ভাবে নষ্ট হয়ে যাবে?’’ মানিক সম্পর্কে অনেক তথ্য তাঁর জানা আছে, এই মন্তব্য করে এজলাসে তার প্রমাণ দেন বিচারপতি নিজেই।

মানিক মামলায় বুধবার আদালতে শুনানি চলাকালীন এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের তদন্তের প্রসঙ্গ উঠলে বিচারপতি জানান, মানিক সম্পর্কে বেশ কিছু তথ্য তিনি নিজেও জানেন। উঠে আসে মানিকের লন্ডনের বাড়ির প্রসঙ্গ। মামলার তদন্ত সিবিআই করছে না আদালত, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

মানিকের দু’টি পাসপোর্টের হদিস পাওয়া গিয়েছে। বিচারপতির মন্তব্য, লন্ডনের কোথায় মানিকের বাড়ি রয়েছে, তা তিনি জানেন। তিনি এ-ও জানেন, সেই বাড়ির পাশে এমন এক জনের বাড়ি রয়েছে, যিনি নিজেও রাজনৈতিক নেতা। সিবিআইয়ের প্রতি বিচারপতির পাল্টা প্রশ্ন, ‘‘কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি? শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।’’

মানিক মামলার তদন্তে গত দু’সপ্তাহে অনেক অগ্রগতি হয়েছে বলে বুধবার আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘আমরা কিছু এসএমএস উদ্ধার করতে পেরেছি। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কিছু সূত্রও আমরা পেয়েছি মানিক ভট্টাচার্যর কাছ থেকে।’’ মানিকের যে দু’টি বৈধ পাসপোর্ট রয়েছে, তার কথা আদালতে জানাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন।

এই মামলার শুনানিতে আগেই মঙ্গলবার সিবিআই আধিকারিক সোমনাথ বিশ্বাসকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই প্রসঙ্গে বুধবার সিবিআইয়ের আবেদন ছিল, ‘‘তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব। তার পর তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেওয়া হোক।’’ তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি।


You might also like!