Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Srirampur : শ্রীরামপুরের কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে হত ২, আহত অনেকে

Gas cylinder burst in Srirampur factory 2 injured
Gas cylinder burst in Srirampur factory 2 injured

 

হুগলি, ২ ফেব্রুয়ারি  : বৃহস্পতিবার সকালে কারখানায় কাজ চলাকালীন বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ২ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুরে। বিস্ফোরণে জখম হয়েছেন আরও ৪ জন। ঘটনার জেরে কারখানা চত্বরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘‘গ্যাস সিলিন্ডার ফেটে একটা দুর্ঘটনা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন গুয়েরাম দলুই (৪৮) এবং পঙ্কজ দাস (২০)। তাঁরা শ্রীরামপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার শ্রীরামপুরের পিয়ারাপুরে দিল্লি রোডের ধারের একটি স্টিল কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে যায় আচমকা। সেই সময় ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ শ্রমিকের। হাসপাতালে নিয়ে গেলে আরও এক জনের মৃত্যু হয়।

ঘটনার জেরে কারখানা চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর চালান অফিসে। তাঁরা হতাহতদের আর্থিক সাহায্যের দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ।


You might also like!