Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Fire Incident at Exide More : রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে টায়ারের শোরুমে আগুন

Fire attacks near Exide More Kolkata
Fire attacks near Exide More Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমায় ফের আগুন আতঙ্ক! রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে এক্সাইড মোড়ের একটি টায়ারের শোরুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে এক্সাইড মোড়ের মতো ব্যস্ত একটি জায়গায় আগুন ধরারমঘটনা ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছু ক্ষণ দক্ষিণ থেকে মধ্য কলকাতায় আসার বাস ওই রুটে নিয়ন্ত্রণ করা হয়। আগুন লাগার ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। 

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন পুরোপুরি আয়ত্তে আনার পর পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে দমকল সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, ওই শোরুমে এক প্রৌঢ় আটকে রয়েছেন।তবে এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায় নি।

শেষ পাওইয়া খবর অনুযায়ী দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনার সাথে সাথে পরিস্থিতিও বেশ কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। 

You might also like!