Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Sobhandev Chatterjee:ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে ফসল নষ্ট হলে শস্যবিমার সুবিধা পাবে কৃষকরা- শোভনদেব চট্টোপাধ্যায়

Sobhandev Chatterjee
Sobhandev Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভূমিতে আছড়ে পড়ার আগেই রাজ্য কৃষি দফতরের ঘোষণা - ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে কৃষকদের ফসল নষ্ট হলে শস্য বিমার আর্থিক সাহায্য দেওয়া হবে। কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, একটানা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এর ফলে জমিতে নিকাশি ব্যবস্থা যেমন সচল রাখতে হবে তেমনি জল জমতে দিলে চলবে না। এতে সমূহ ক্ষতি। নষ্ট হতে পারে কৃষিজাত নানা ফসল। যদিও এর আগে এ নিয়ে রাজ্য কৃষি দফতর আগেভাগেই সতর্ক করে দিয়েছে কৃষকদের। দানা'র কারণে ফসলের ক্ষয়ক্ষতি সামাল দিতে বাংলা শস্যবিমা যোজনার আওতায় মিলবে ক্ষতিপূরণ। মন্ত্রী আরও জানান, ৪২ লাখ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এই মুহূর্তে আইশ ধান কাটার মরসুম। এক লাখ ৩৮ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। রাজ্য সচিবালয় নবান্নের তরফেও এক আগাম বার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতেই সতর্কবার্তা ঘোষণার পরই কৃষকদের ফসল কাটার জন্য তৎপরতার নির্দেশ দেয়। ৯৭% আউশ ধান ইতিমধ্যেই কাটা হয়েছে। বাকি তিন শতাংশের ধান কাটার কাজ চলছে। বাদ বাকি ৪১লাখ হেক্টর জমিতে ধান এখনও কাঁচা রয়েছে।

You might also like!