Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Kolkata : ইডি-র বড়সড় তল্লাশি অভিযান কলকাতা জুড়ে

ED's massive search operation across Kolkata
ED's massive search operation across Kolkata

 

কলকাতা, ৩১ জানুয়ারি  : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবার বড়সড় তল্লাশি অভিযান কলকাতা জুড়ে। মঙ্গলবার ভোর থেকে শহর এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। কী কারণে কলকাতা জুড়ে ইডির আবার তল্লাশি অভিযান, তা নিয়ে চড়ছে জল্পনার পারদ। কেন্দ্রীয় সংস্থাটির এই তল্লাশি অভিযান ঘিরে তৈরি হয়েছে কৌতূহলও।

মঙ্গলবার ভোরে ইডির বেশ কয়েক জন আধিকারিক বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করেন। সব মিলিয়ে রয়েছেন ৫০-৬০ জন আধিকারিক। তল্লাশি চলে আলিপুরের বিভিন্ন জায়গায়। এ ছাড়া ট্যাংরার পটারি রোড এবং দক্ষিণ কলকাতার একটি আবাসনেও তল্লাশি চলে বলে। ট্যাংরা, আলিপুর, আনন্দপুর, হেস্টিংস, নিউ আলিপুর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি।

মঙ্গলবার ইডি আধিকারিকদের নজরে আলিপুরের ব্যাবসায়ী হরিপ্রসাদ কানোরিয়া। ইডি সূত্রের খবর, তিনি মিডল রোড হেস্টিংসয়ের আদিসরি ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড সহ আরও ১৫টি কোম্পানির মালিক। হরিপ্রসাদ কানোরিয়ার বাড়ি আলিপুর অ্যাভিনিউ, চেতলার বাড়িতে আজ সকাল ৯টায় হানা দেন আধিকারিকেরা।

এর পাশাপাশি এদিন আরও এক ব্যাবসায়ী সুনীল ঝায়ের বাড়ি আরবানা টাওয়ার ২, ফ্ল্যাট নম্বর ৩২/২ -এ ইডি-র অভিযান চলে৷ সকাল সাড়ে ৭টায় আধিকারিকেরা পৌঁছে যান তাঁর বাড়ি। অন্যদিকে, ইডি আধিকারিকদের আরেকটি দল পৌঁছে যায় হেস্টিংসের ৩, মিডল রোডের আদিশ্রী ইনভেস্টমেন্টের অফিসে। সেখানেও চলে অভিযান।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়েই চলে তল্লাশি। আরও জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার দফতরে ওই তল্লাশি চলে।


You might also like!