Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Sougata Roy : "কিছুই জানেন না, মাঝেমধ্যেই লাফান", স্মৃতিকে তোপ সৌগতর

Sougata Roy
Sougata Roy

 

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : “স্মৃতি ইরানি কিছুই জানেন না। মাঝেমধ্যেই লাফান ছটাং পটাং কথা বলেন।“ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্যকে নস্যাৎ করতে গিয়ে শনিবার এই মন্তব্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায়।


শনিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন স্মৃতি ইরানি। সেখানেই তিনি জানান, নারী ও শিশু কল্যাণে কেন্দ্রের বরাদ্দ টাকা অব্যবহৃত। তা খরচই করেনি রাজ্য। তাঁর অভিযোগ, “পশ্চিমবাংলায় আমার মন্ত্রকেরই ২৬ হাজার লাখ টাকা পড়ে আছে। মহিলা ও বাচ্চাদের জন্য মোদী সরকার যে টাকা পাঠাচ্ছে, তা কেন বাংলার সরকার খরচ করছে না তার জবাব তাদের দিতে হবে।”


কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে সৌগতবাবু বলেন, “স্মৃতি ইরানির তো ছোট্ট দফতর। ওর মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক। কেন্দ্র এ ক্ষেত্রে একটা প্রকল্প ঘোষণা করে। তাতে রাজ্যের ম্যাচিং গ্রান্ট থাকে। রাজ্য তা দেওয়ার অবস্থায় না থাকলে প্রকল্পটা আটকে থাকে। এটা সম্ভবত তাই হয়েছে। স্মৃতি ইরানি ভাল মন্ত্রী নন বলেই তো ওর থেকে সব দফতর কেড়ে নেওয়া হয়েছে।” কেন্দ্রীয় বাজেটে আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে খোঁচা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আবাস যোজনায় বরাদ্দ ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন সাধারণ মানুষের সুবিধায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তাদের নিজেদের দলের স্বার্থে নয়।”


You might also like!