Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

CM Mamata calls Poornam's wife: পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন মুখ্যমন্ত্রী মমতার, সঙ্গে এক্স বার্তা

Chief Minister Mamata calls Poornam's pregnant wife Rajni
Chief Minister Mamata calls Poornam's pregnant wife Rajni

 

কলকাতা, ১৪ মে : অবশেষে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বস্তির নিশ্বাস ফেলে রজনী বলেন, “প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।'” পরে ফোনে মুখ্যমন্ত্রী ও রজনীর মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লেখেন, “আমাদের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আমি আনন্দিত। আমি তাঁর পরিবারের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং হুগলির রিষরায় তাঁর স্ত্রীর সাথে তিনবার কথা বলেছি। আজও আমি তাঁকে ফোন করেছি। আমার ভাইয়ের মতো জওয়ান, তাঁর স্ত্রী রজনী সাউ-সহ তাঁর পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।” গত ক‘দিন আতঙ্কে, দুশ্চিতায় চোখের পাতা এক করতে পারেননি রজনী। অন্তঃসত্ত্বা অবস্থায় ছুটে গিয়েছিলেন খোঁজ নিতে। মানুষটি কেমন আছেন কোনও খবরই পাচ্ছিলেন না। বিনিদ্র রাত্রি কেটেছিল। প্রহর গুনছিলেন স্বামীর ফিরে আসার। অবশেষে বুধবার সকালে যখন রাস্তায় বেরিয়েছিলেন, খবর পেলেন জওয়ানকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। দেশে ফিরেছেন স্বামী।

You might also like!