Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Howrah : ওভারব্রিজ ভাঙার জেরে বাতিল হাওড়া থেকে বর্ধমানগামী সব লোকাল, চরম দুর্ভোগে যাত্রীরা

canceled all the local trains from Howrah to Burdwan
canceled all the local trains from Howrah to Burdwan

 

হাওড়া, ৫ ফেব্রুয়ারি  : আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় অসংখ্য লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান স্টেশনের কাছে ব্রিজ ভাঙার কাজ চলবে। তাই ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সেজন্য রবিবার তো সব লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার কয়েকটি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার আবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত সব ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ওই কয়েকদিন একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

বর্ধমান-বোলপুর-রামপুরহাটগামী ট্রেনের যাত্রীরা ফের বিপাকে। পুরনো রেলওয়ে রোড, ওভারব্রিজ ভাঙা-সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামোগত কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইন-সহ রামপুরহাটগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মাতারা এক্সপ্রেস, এনজেপি শতাব্দী এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, জয়নগর এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস,গয়া এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গোডা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশ্যাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস-সহ একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তনও করা হয়েছে। ট্রেন বন্ধ হতে বিপাকে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা।

You might also like!