Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mahalaya 2024:পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা; মহালয়ায় চক্ষুদান মাতৃ প্রতিমার, গঙ্গার ঘাটে তর্পণ

Tarpan at Ganga Ghat
Tarpan at Ganga Ghat

 

কলকাতা, ২ অক্টোবর : পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। বুধবার মহালয়ার ভোরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গঙ্গার ঘাটে চলল তর্পণ। হাতে আর মাত্র কিছু দিন বাকি, পুজোর আনন্দ আবেশে মেতে উঠেছেন অনেকেই।

কুমোরটুলি হোক অথবা অন্য কোনও পটুয়া পাড়া প্রায় সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। ছোট থেকে বড় নানা প্রতিমার বাহারে সেজে উঠেছে কুমোরটুলিও। সব কিছুই যেন জানান দিচ্ছে মা এসে গিয়েছেন। পাড়ায় পাড়ায় অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধার কাজ। এখন তা শেষের দিকে।

প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই কুমোরটুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা।


You might also like!