Breaking News
 
Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ

 

kolkata

1 year ago

Weather Forcast: ফের বৃদ্ধি তাপমাত্রায়, দক্ষিণ ও উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ জানুয়ারি : মহানগরী কলকাতায় ফের বাড়ল তাপমাত্রা, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আপাতত তাপমাত্রা হ্রাসের কোনও সম্ভাবনা নেই, উল্টে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। ফলে হালকা শীত যতটুকু অনুভূত হচ্ছে, তাও উধাও হতে পারে।

তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাসের মধ্যেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি হল - দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

You might also like!