Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Weather Update: পারদ-পতন হতেই শহরে ফিরল শীতের আমেজ, আপাতত কয়েকদিন এরকমই থাকতে পারে আবহাওয়া

Winter morning
Winter morning

 

কলকাতা, ৩০ জানুয়ারি : ফের তাপমাত্রার পারদ-পতন হয়েছে তিলোত্তমায়, আগের দিনের তুলনায় অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। তাপমাত্রা কমতেই ফিরেছে শীতের আমেজ, কলকাতার তুলনায় ঠান্ডা অবশ্য একটু বেশি গ্রাম বাংলায়। পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

বিগত কয়েকদিন ধরে ক্রমেই চড়ছিল তাপমাত্রার পারদ। অকালেই উষ্ণ হচ্ছিল তিলোত্তমা, দক্ষিণ ও উত্তরবঙ্গ সর্বত্রই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। রবিবার থেকে অবশ্য কমেছে তাপমাত্রা, সোমবার তাপমাত্রা কমল আরও কিছুটা। আবারও নতুন করে শীতের আমেজ ফিরেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে পুনরায় তাপমাত্রার পারদ-পতন হতে পারে। তবে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা এ বছর আর নেই।

You might also like!