Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Arpita's bail plea rejected in recruitment scam:নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার জামিনের আরজি খারিজ

Arpita's bail plea rejected in recruitment scam
Arpita's bail plea rejected in recruitment scam

 

কলকাতা, ৩১ মে  : খারিজ হল জামিনের আবেদন। জেলেই থাকতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি’র বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠে’র জামিনের আরজি খারিজ করে দেয়। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।

প্রায় ন’মাসেরও বেশি সময় পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দেন অর্পিতা। তাঁর উপস্থিতিতে আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। আর অর্পিতা মুখোপাধ্যায় কেবলমাত্র পরিস্থিতির শিকার। তিনি একেবারেই নির্দোষ। এই মর্মে জামিনের আবেদন করা হয়। প্রথম থেকে জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি।

বুধবার আদালত ইডি’র পক্ষেই সায় দেয়। অর্পিতার জামিনের আরজি খারিজ হয়ে যায়। আদালতের তরফে জানানো হয়, প্রত্যক্ষ অথবা পরোক্ষ – যেকোনওভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্পিতা। তিনি দাবি করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকা, গয়নগাটি কিছুই তাঁর নয়। কিন্তু তা হতে পারে না। কারণ, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা। তাই শুধুমাত্র একজন মহিলা বলে অর্পিতা ছাড় পেতে পারেন না। এরপরই তাঁর জামিনের আরজি খারিজ করে দেয় ইডি’র বিশেষ আদালত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…