Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Kolkata : হেয়ার স্ট্রিট থানা এলাকায় রাসায়নিকের গন্ধে অসুস্থ ১৪

14 sick from the smell of chemicals in Hare Street police station area
14 sick from the smell of chemicals in Hare Street police station area

 

কলকাতা  : মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকায় একটি বেসরকারি অফিসে রাসায়নিকের গন্ধে অসুস্থ হয়ে পড়লেন ১৪ জন মহিলা কর্মী। মঙ্গলবার সকালে এই ঘটনায় অসুস্থদের ৩ জনের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। পেস্ট কন্ট্রোলের জন্য ছড়ানো রাসায়নিকের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

পুলিশ সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানা এলাকায় আরএন মুখার্জি রোডের একটি ভবনের তিনতলায় ওই একটি বেসরকারি অফিসটি রয়েছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ অফিসে ঢোকামাত্রই অসুস্থ বোধ করতে থাকেন ওই মহিলা কর্মীরা। তড়িঘড়ি তাঁদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ৩ জন ছাড়া সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। মেডিক্যালে ওই ৩ জনের চিকিৎসা চলছে।এই ঘটনায় অসুস্থদের চিকিৎসার সহায়তায় উদ্যোগী হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক অনুমান, সোমবার ওই অফিসে পেস্ট কন্ট্রোলের কাজ করানো হয়। সেই পেস্ট কন্ট্রোলের গ্যাস থেকেই রাসায়ানিক গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার সকালে অফিস খোলার পর এই গন্ধ মারাত্মক আকার ধারণ করে বলেই অনুমান পুলিশের ।

You might also like!