Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Siliguri News: শিলিগুড়িতে লক্ষাধিক টাকার বিদেশি মদ-সহ গ্রেফতার যুবক

Youth arrested in Siliguri
Youth arrested in Siliguri

 

শিলিগুড়ি, ৫ আগস্ট : বিহারে পাচার হওয়ার আগেই লক্ষাধিক টাকার বিদেশি মদ বাজেয়াপ্ত করলো পুলিশ। প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশনের কাছে একটি লজে অভিযান চালিয়ে বিহারের সহরসা জেলার এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম ভাস্কর কুমার।

পুলিশের কাছে খবর ছিল, এক যুবক ওই লজে আছে, আর তার সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ। শীঘ্রই তা বিহারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সে। এই তথ্যের ভিত্তিতে, প্রধান নগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে লজটিতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ একটি ঘর থেকে ভাস্কর কুমারকে গ্রেফতার করে। তল্লাশির সময় তার দুটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, বাজেয়াপ্ত হওয়া ওই মদ বিহারে পাচারের উদ্দেশ্য ছিল তার। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া বিদেশি মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করবে।

You might also like!