West Bengal

3 years ago

Wife burned in kitchen : ডায়মন্ড হারবারে রান্নাঘরে অগ্নিদগ্ধ স্ত্রী, বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন স্বামীও

Fire
Fire

 

ডায়মন্ড হারবার, ২২ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বটতলা এলাকায় ছোট্ট রান্নাঘরে রান্নার সময় অগ্নিদগ্ধ হয় স্ত্রী। তাঁকে বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন স্বামীও। এরপর জ্বালা সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপ দেন স্বামী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। দুজনই হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।

মনোরঞ্জন ঘোষ ও তাঁর স্ত্রী টুম্পা ঘোষ মন্দিরবাজার এলাকার বাসিন্দা। দোতলা ঘরের একতলায় মিষ্টি দোকান। একতলার নিচে একটি ছোট ঘরে রান্না করেন তাঁরা। এদিন দুপুর ১২টা নাগাদ গ্যাস জ্বালিয়ে রান্না করার সময় মনোরঞ্জনবাবুর স্ত্রী অগ্নিদগ্ধ হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হন মনোরঞ্জনবাবুও। দুজনেরই মাথার চুল পুড়ে যায়। গায়ের চামড়া ঝলসে যায়। প্রচণ্ড জ্বালায় পাশের একটি পুকুরে নেমে পড়েন মনোরঞ্জনবাবু। জানা গিয়েছে, গ্যাস ওভেন অন করা ছিল। স্বামী মনোরঞ্জনের শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়। স্ত্রীর শরীরের ১০ শতাংশ পুড়েছে।

অগ্নিদগ্ধ দম্পতিকে স্থানীয় বাসিন্দারা এবং মিষ্টি দোকানের এক কর্মী উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন। দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!