Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Anubrata Mondal News : মাস্টারমাইন্ড নই! তাও আটকে রাখা কেন? সুপ্রিম কোর্টে বিস্ফোরক অনুব্রত

Anubrata Mondal in Supreme Court (Symbolic Picture)
Anubrata Mondal in Supreme Court (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান করা হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। দীর্ঘ কয়েকমাস জেলে কাটাচ্ছেন তিনি। তাও বাংলায় নয়, সুদূর দিল্লির তিহাড়ে। আগে একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে অনুব্রতর। 

এবার সুপ্রিম কোর্টেও প্রত্যাখ্যাত হল গোরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন। কিন্তু, সর্বোচ্চ আদালতের আর্জিতে বিশেষ মন্তব্য শোনা গেল বীরভূমের তৃণমূল সভাপতির কণ্ঠে।

সুপ্রিম কোর্টের শুনানিতে বর্ষীয়ান এই তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, 'গোরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছে। আমি গোটাকাণ্ডের মাস্টারমাইন্ড নই। তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?'

মনে করা হচ্ছে তাঁর করা এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনুব্রতর জামিনের তীব্র বিরোধী ED-CBI-এর আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারির দেওয়া বয়ানও উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ আদালতে। তিনি আদালতে বলেন, 'অনুব্রত মণ্ডল প্রভাবশালী। জামিন পেলেই গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করবেন।'

You might also like!