Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Unrest in Murshidabad since panchayat polls were announced:পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই অশান্তি মুর্শিদাবাদে, খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার দুই

Unrest in Murshidabad since panchayat polls were announced
Unrest in Murshidabad since panchayat polls were announced

 

মুর্শিদাবাদ, ১০ জুন : পঞ্চায়েত ভোট ঘোষণার দিনক্ষণ ঘোষণা হতেই অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছেন একজন সক্রিয় কংগ্রেস কর্মী। এই খুনের ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কাজল শেখ ও সফিক শেখ। ধৃতেরা রতনপুর গ্রামের বাসিন্দা। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস। সূত্রের খবর, এই খুনের ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনেই ‘রাজনৈতিক হত্যা’র অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের খড়গ্রাম। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে (৪২) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পনেরো জন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর পর ছয় রাউন্ড গুলি করা হয় ফুলচাঁদকে। কান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর। এই খুনের ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।











You might also like!