Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Udayan Guha: কেন্দ্রীয় বকেয়ার দাবিতে দিনহাটায় তৃণমূলের মিছিলে উদয়ন গুহ

Udayan Guha
Udayan Guha

 

দিনহাটা, ১১ নভেম্বর : কোচবিহারের দিনহাটার আটিয়ালডাঙ্গায় একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের পদযাত্রায় শামিল হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। এই মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, বামনহাট দুই নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল কুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি দিনহাটা বিধানসভা এলাকায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। এছাড়াও যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার একটা চক্রান্ত করছে বিজেপি, তার বিরুদ্ধেও এলাকা ভিত্তিক আমাদের এই প্রতিবাদ মিছিল চলবে। এদিন আমরা বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনটি পঞ্চায়েত এলাকা নিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে। মাঝখানে চারদিন উৎসবের জন্য বন্ধ থাকবে এবং আগামী ১৬ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে আবারও বিধানসভার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচী পালন করবেন তাঁরা। যতক্ষণ না কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

You might also like!