West Bengal

3 years ago

South 24 Pargana :ডাকাতির আগেই বহড়ু থেকে ধৃত দুই দূস্কৃতিকে পাঠানো হল বারুইপুর মহকুমা আদালতে

dv
dv

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোটের নিঘন্ট প্রকাশ হলো বলে। আর তাঁর আগেই এলাকার নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত রুট মার্চ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর এবার পুলিশের জালে ধৃত দুই দূস্কতি। ডাকাতির আগেই ধৃত দুই দূস্কৃতি জয়নগর থানার বহড়ু থেকে। বৃহস্পতিবার পাঠানো হলো জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে। বুধবার রাতে গোপন সূএে খবর পেয়ে জয়নগর থানার এস আই রাজু গুপ্তা সহ পুলিশের বিশেষ টিমের হাতে জয়নগর থানার বহড়ু এলাকা থেকে ডাকাতির আগেই গ্রেফতার করা হয় সাজাহান গাজী অরফে লালটু, বাড়ি বহড়ু হাসিমপুর এলাকায় ও হালিম খান, বাড়ি বহড়ুর  দিঘির পাড় ।ধৃতদের বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।


You might also like!