West Bengal

3 years ago

Road Accident In Bibirhat:বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত্যু মোটরসাইকেল আরোহী দুই তরুণের

Two Dead in road accident in bibirhat
Two Dead in road accident in bibirhat

 

বিবিরহাট (দক্ষিণ ২৪ পরগনা), ১৩ এপ্রিল : বড় কাছারি থেকে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই তরুণের। মৃতদের নাম-শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মিশ্র। তাঁদের বাড়ি বেহালার ব্যানার্জি পাড়ায়। সৌম্যজিৎ সরশুনা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইক চালাচ্ছিলেন বছর ১৯-এর শুভজিৎ। দক্ষিণ ২৪ পরগনার বিবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি। শুভজিৎ মাথায় গুরুতর চোট পান, বেহালার ম্যান্টনে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শুভজিতের বন্ধু সৌম্যজিতেরও। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।





You might also like!